নিদ্রা ও তার বরকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নববিবাহিত নিজের গৃহকর্মী নিদ্রা ও তার বরকে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের ব্রাসেলস সফর শেষে

2023-10-27T17:40:00+00:00
2023-10-27T17:40:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিদ্রা ও তার বরকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৮০)
X

নববিবাহিত নিজের গৃহকর্মী নিদ্রা ও তার বরকে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের ব্রাসেলস সফর শেষে শুক্রবার (২৭ অক্টোবর) দেশে ফিরে গণভবনের গাড়ি গ্যারেজে তাদের বরণ করে নেন বঙ্গবন্ধুকন্যা। এর আগে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে ২৪ অক্টোবর বিয়ে হয় গৃহকর্মী নিদ্রা ও এন্ড্রুর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ব্রাসেলস থেকে ফিরেছেন গৃহকর্তা। গাড়ি-বারান্দায় মমতায় জড়ানো ফুল নিয়ে উপস্থিত কন্যাসম নিদ্রা ও নতুন বর এন্ড্রু। উপস্থিত অনেকের কাছেই তারা অচেনা, রহস্য অজানা। স্বয়ং গৃহকর্তা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সালাম করালেন। এ এক অভূতপূর্ব দৃশ্য।’

ঘটনার বর্ণনা করে বিপ্লব বড়ুয়া আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা গত ২৪ অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে বিয়ে করেছে নেত্রকোনার ছেলে এন্ড্রুকে। আজ বর-কনে যুগলকে গৃহকর্তা, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা আশীর্বাদ করলেন। যেন আটপৌঢ়ে বাঙালি মায়ের প্রকৃত রূপ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারিত্র্যিক বৈশিষ্ট্যর কথা তুলে ধরে তিনি লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার কাছে ঘরে-বাইরে সকলেই সমান, ব্যক্তিগত বড় কর্তা থেকে বাগানের মালি, নেই কোনও ভেদাভেদ। যার বাড়ির দৃশ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের কথাটাই সত্য- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিষ্টান। যার বিশ্বাসের বেদিমূলে ‘আমার এ দেশ সব মানুষের, সব মানুষের’।”

এরপর শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গানের কথা তুলে ধরে বিপ্লব বড়ুয়া লিখেছেন, ‘নিদ্রা-এন্ড্রুর বরণদৃশ্য দেখে কেবলই মনে হলো, তুমি দেশের তুমি দশের, তুমি আমাদের মতো কেউ… তুমি বাংলাদেশের নেতা। জয়তু শেখ হাসিনা।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy