শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ ও বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশ করার

2023-10-27T20:34:21+00:00
2023-10-27T20:34:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ ও বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১৭৮)
X

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।

তিনি জানান, জামায়াত ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উভয় দলকে তাদের ঘোষিত স্থানে শান্তিপূর্ণ সমাবেশে করার অনুমতি দেওয়া হয়।

ডিএমপি সদর দপ্তরে নিজের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।  

তিনি জানান, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওযামী লীগকে শান্তিপূর্ণ উন্নয়ন সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।  

অন্যদিকে বিএনপিকে তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছে সাতটি করে বিষয় জানতে চাওয়া হয়েছিল, তারা যথাযথভাবে জানিয়েছে।  

সমাবেশ করার ক্ষেত্রে কয়টি শর্ত দেওয়া হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, উভয় দলকে ২০টি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো অত্যন্ত স্বাভাবিক। এই শর্তগুলোর মধ্যে নিজ নিজ দলের নিরাপত্তার বিষয়ও রয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy