মিছিল-স্লোগানে মুখরিত নয়াপল্টন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার ভোরে নয়াপল্টন অভিমুখে নেতাকর্মীদের আসতে শুরু করেছেন। অনেক

2023-10-28T11:08:51+00:00
2023-10-28T11:14:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিছিল-স্লোগানে মুখরিত নয়াপল্টন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১১:০৮ এএম  আপডেট: ২৮.১০.২০২৩ ১১:১৪ এএম  (ভিজিট : ১৬৭)
X


সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার ভোরে নয়াপল্টন অভিমুখে নেতাকর্মীদের আসতে শুরু করেছেন। অনেক নেতাকর্মী গতরাত নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাত কাটিয়েছেন।

শনিবার ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা।

তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীদের উৎফুল্ল রাখতে বিএনপির অঙ্গসংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করছেন।

গতকাল রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।

এর আগে গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাবু/এ.এস





  বিষয়:   নয়াপল্টন  মিছিল  শ্লোগান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy