প্রধান বিচারপতির বাসভবনে হামলা

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।একজন

2023-10-28T14:16:49+00:00
2023-10-28T14:49:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রধান বিচারপতির বাসভবনে হামলা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ২:১৬ পিএম  আপডেট: ২৮.১০.২০২৩ ২:৪৯ পিএম  (ভিজিট : ১৮৮)
X


প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েন।

জানা যায়, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এ সময় কাকরাইল মোড়ে রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হয়ে জানাতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোন দলের লোকজন এই গাড়িতে ভাঙচুর করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy