ফকিরাপুলে বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির সঙ্গে সংঘর্ষে চলাকালে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা

2023-10-28T15:39:36+00:00
2023-10-28T17:36:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফকিরাপুলে বিএনপির হামলায় পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:৩৯ পিএম  আপডেট: ২৮.১০.২০২৩ ৫:৩৬ পিএম  (ভিজিট : ৩৪০)
X

বিএনপির সঙ্গে সংঘর্ষে চলাকালে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল ১১টার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত আনুমানিক ৩৫ থেকে ৪০ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেককে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, হাতে, পায়ে, মাথায়সহ শরীরে বিভিন্ন স্থানে ফুলা নীল, ছিলা জখম, কাটা জখম, গুলিসহ বিভিন্ন ধরনের আঘাতে আহত হয়েছেন। বিকেলের দিকে রোগীর চাপ বেড়ে গেছে। এ অবস্থায় একসঙ্গে বেশি রোগী আসায় আমাদের কষ্ট হয়ে যাচ্ছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy