হরতালের নামে সন্ত্রাস করলে প্রতিহত করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হরতালের নামে বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তা প্রতিহত করবে বাংলাদেশ আওয়ামী লীগ৷শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ থেকে

2023-10-28T17:35:30+00:00
2023-10-28T17:35:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরতালের নামে সন্ত্রাস করলে প্রতিহত করবে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৩৪)
X

হরতালের নামে বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তা প্রতিহত করবে বাংলাদেশ আওয়ামী লীগ৷

শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন৷

নাছিম বলেন, বিএনপি হরতাল ডেকেছে। হরতালকে কেন্দ্র করে সন্ত্রাস করলে প্রতিহত করা হবে।

শান্তিপূর্ণ করলে আমাদের কোনো সমস্যা নেই।
এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া এই সমাবেশ থেকে হরতালকে কেন্দ্র করে বিএনপি কোনো সন্ত্রাস করলে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতারা৷

এরআগে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল। এই মহাসমাবেশ থেকে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy