সহিংসতা পরিহার সুষ্ঠু সমাধান খোঁজার আহবান লিবারেল ইসলামিক জোটের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ও জোটের

2023-10-28T23:02:17+00:00
2023-10-28T23:02:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সহিংসতা পরিহার সুষ্ঠু সমাধান খোঁজার আহবান লিবারেল ইসলামিক জোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১১:০২ পিএম   (ভিজিট : ৩৯৭)
X

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ও জোটের কো-চেয়ারম্যান কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) চেয়ারাম্যান ফারাহনাজ হক চৌধুরী আজ শনিবার (২৮ অক্টোবর)রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা, পুলিশ হাসপাতাল ও যানবাহনে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যসহ নিরীহ নিরপরাধ মানুষ আহত,  নিহতের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন।

জোটের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানান হয়।

জোট জানায়- রাজনৈতিক কর্মসূচি হতে হবে শান্তিপূর্ণ ও জনগণকে জনগণের স্বার্থে । সহিংসতা, অরাজকতা করে কখনো জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর উচিত আগামী দ্বাদশ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরিতে দায়িত্বশীল আচরণ করা। জ্বালাও-পোড়াও সহিংসতার রাজনীতিকে জনগণ প্রত্যাখান করে।

লিবারেল ইসলামিক জোট মনে করে, বড় রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে জনগণের ভোট অধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজা উচিত। যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি মনোনীত করতে পারেন। সংকট সমাধানে আলাপ আলোচনার বিকল্প নেই।  ক্ষমতাসীন আওয়ামী লীগকেই  রাজনৈতিক সংকট সমাধানে এগিয়ে আসতে হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy