ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।আজ রবিবার সকাল ১০টার দিকে তাকে

2023-10-29T11:24:28+00:00
2023-10-29T11:24:28+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ১১:২৪ এএম   (ভিজিট : ১৩৯)
X


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ রবিবার সকাল ১০টার দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তবে তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে  সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ।

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিছু গণপরিবহন চলছে। তবে  অন্য দিনের তুলনায় কম। তবে ছাড়ছে না দূরপাল্লার বাস।

বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy