পিটার হাসকে নিয়ে নৈশভোজ করা প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান গ্রেফতার

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের

2023-10-29T17:11:15+00:00
2023-10-29T17:11:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিটার হাসকে নিয়ে নৈশভোজ করা প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান গ্রেফতার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:১১ পিএম   (ভিজিট : ৩৫৭)
X


প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরোনো একটি নাশকতার মামলায় আলতাফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। রোববার সকালে আলতাফ হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইনের উদ্যোগে নৈশভোজে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেই নৈশভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। নৈশভোজে পিটার হাসের সঙ্গে রাজনীতিবিদ ছাড়াও গণমাধ্যমের সম্পাদক, আইনজীবী, ব্যবসায়ী, বিদেশি কূটনীতিক, বিভিন্ন ব্যাংক এবং বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy