আদালতে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

2023-10-29T20:41:15+00:00
2023-10-29T21:17:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আদালতে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৮:৪১ পিএম  আপডেট: ২৯.১০.২০২৩ ৯:১৭ পিএম  (ভিজিট : ৩৬৬)
X

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ।

এ সময় মির্জা ফখরুলের গাড়ির সামনে বিএনপিপন্থি আইনজীবীরা নানা দলীয় স্লোগান দিতে থাকেন। পুলিশ ও আইনজীবীদের মধ্যে এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।








এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

তখন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।








পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন  বলেন, গতকাল মহাসমাবেশ কর্মসূচি ডাক দিয়ে শর্ত ভঙ্গ, পুলিশ হত্যা, নাশকতা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy