ইশরাকের ছোট ভাইসহ বিএনপির ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫

2023-10-29T21:08:16+00:00
2023-10-29T21:08:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইশরাকের ছোট ভাইসহ বিএনপির ৬ জন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৯:০৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। এ সময় তাকে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজিবকে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, দুপুর ১২টা থেকে ইশরাকের গুলশান-১ নম্বরের বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। এ সময় তাকে না পেয়ে তার ছোট ভাই এবং গাড়িচালককে ডিবি ধরে নিয়ে যায়।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

এ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় অভিযান চালায় ডিবি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy