বিএনপির সহিংসতার কথা শুনতে এসেছেন ৪৫ দেশের কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবে সরকার।রাষ্ট্রীয়

2023-10-30T18:00:46+00:00
2023-10-30T18:00:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির সহিংসতার কথা শুনতে এসেছেন ৪৫ দেশের কূটনীতিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ২২০)
X

ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবে সরকার। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমন্ত্রনে এতে অংশ নিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও চীনা রাষ্ট্রদূতসহ ৪৫টি কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা এসেছেন। 

ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার, রাশিয়ার পলিটিকাল কাউন্সেলর এবং ভারতের ফার্স্ট সেক্রেটারি যমুনায় এসেছেন। এ ছাড়াও জাতিসংঘসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। 

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন মন্ত্রী। ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

এর আগে রবিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। 

জানা গেছে, শনিবার ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। ব্রিফিংয়ে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির তাণ্ডব এবং তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ তুলে ধরা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়ে বিদেশিদের নানা প্রশ্নের জবাব দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy