হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র দেশের রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে

2023-10-31T16:16:56+00:00
2023-10-31T16:16:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৬৩)
X

জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র দেশের রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

সোমবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন হোয়াইট হাউসের সামনে। 

এসময় নেতা কর্মীরা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিপরীতে আওয়ামী লীগের রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতি। 

আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চান তারা।

তারা বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের পুরানো খেলায় মেতে উঠেছে। শুরু করেছে হত্যার রাজনীতি। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy