প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৮:৫৯ পিএম (ভিজিট : ১৭৩)

X
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ মঙ্গলবার রাত পৌনে ৯টায় এ তথ্য জানান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাসকে এবং একই এলাকার আরেকটি বাসা থেকে ওই সময়ে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুরসহ প্রায় সব মামলায় আসামি করা হয়েছে মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলালকে।