বিএনপি নেতা আলাল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড

2023-11-01T18:57:53+00:00
2023-11-01T18:57:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা আলাল ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৬:৫৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (০১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট তাপস পাল গণমাধ্যমকে জানান, পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পল্টন থানার মামলায় আদালত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে আদালতে হাজির করে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy