১০ মিনিটে শ্রমিকদের সড়ক থেকে সরালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) তারা সকাল ৯টা

2023-11-02T12:57:01+00:00
2023-11-02T12:57:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ মিনিটে শ্রমিকদের সড়ক থেকে সরালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ১২:৫৭ পিএম   (ভিজিট : ১২৩)
X

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) তারা সকাল ৯টা থেকে পূরবীর সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। এরপর ঘণ্টাখানেক পর অ্যাকশনে যায় পুলিশ। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে পূরবীর সড়ক আটকে বিক্ষোভ করেন ইপিলিয়ান, অ্যাপোলো নিটওয়্যার ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা। তবে সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে শ্রমিকদের সরিয়ে সড়কে অবস্থান নেয় পুলিশ। এসময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেডে ব্যবহার করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা দেখা যায়নি।

এদিকে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে অলিগলিতে আশ্রয় নিলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এরপর পুলিশের ধাওয়া খেয়ে কালশী, মিরপুর-১২ নম্বর ও ৬ নম্বরের দিকে যেতে দেখা গেছে শ্রমিকদের। দুপুর ১২টা থেকে পূরবী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সেখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy