মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন থামবে ৩ স্টেশনে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। পরদিন রোববার থেকে পুরো মেট্রোরেল অর্থাৎ উত্তরা-মতিঝিল পর্যন্ত

2023-11-02T14:09:09+00:00
2023-11-02T14:09:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেট্রোরেল: আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন থামবে ৩ স্টেশনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ২:০৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করবেন। পরদিন রোববার থেকে পুরো মেট্রোরেল অর্থাৎ উত্তরা-মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের যেসব ট্রেন চলবে সেগুলো শুধু তিনটি স্টেশনে থামবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

তিনি আরও জানান, আগামী রোববার (৫ নভেম্বর) থেকে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ট্রেন প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। এসব স্টেশনে হেডওয়ে হবে ১০ মিনিট। বেলা সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) উত্তরা থেকে আগারগাঁও অংশের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগের মতো শুক্রবারও মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy