সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিক ও পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে মারা অমানবিক। হামলাকারীদের শাস্তি পেতেই হবে।বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন

2023-11-02T15:10:56+00:00
2023-11-02T16:04:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৩:১০ পিএম  আপডেট: ০২.১১.২০২৩ ৪:০৪ পিএম  (ভিজিট : ১৮৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবাদিক ও পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে মারা অমানবিক। হামলাকারীদের শাস্তি পেতেই হবে।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণের এই সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। 

এসময় প্রধানমন্ত্রী ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। 








সরকার প্রধান বলেন, কে গুণগান করল আর কে করল না তার পরোয়া করি না, দেশের জন্য কাজ করে যাচ্ছি। কোন কোন পত্রিকা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে অন্যভাবে দেখাতে চায়, এদের ধিক্কার জানাই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক। ২৮ অক্টোবর সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। এ ধরণের ঘটনা আর দেখা যায়নি। এ ঘটনার জবাব বিএনপিকে দিতে হবে। শান্তিপূর্ণ সমাবেশের নামে এতো ইট-পাথর কোথায় পেলো? সন্ত্রাসী কর্মকাণ্ডই বিএনপির চরিত্র।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy