ফের কারাগারে হেলেনা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করে

2023-11-02T20:28:48+00:00
2023-11-02T20:28:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের কারাগারে হেলেনা জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। 

এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। কিন্তু শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পেশকার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২০ মার্চ একই আদালত আসামি হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচ জনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্য তিন জন আদালতে উপস্থিত থাকায় তাদের কারাগারে পাঠানো হয়। 

প্রসঙ্গত, ২০২১ সালের ২ আগস্ট রাতে রাজধানীর পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টদের আসামি করে একটি প্রতারণার মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।

সাংবাদিক আব্দুর রহমান তুহিনের করা মামলা ছাড়াও বিভিন্ন সময় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও চারটি মামলা হয়। সেসব মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। ২০২১ সালের নভেম্বর মাসে জামিনে মুক্তি পান হেলেনা জাহাঙ্গীর। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy