প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:৫৩ পিএম আপডেট: ০২.১১.২০২৩ ৮:৫৮ পিএম (ভিজিট : ১৮২)

X
একাদশ জাতীয় সংসদের শেষ কার্যদিবসের সমাপনী বক্তব্য দিতে গিয়ে গত ২৮ তারিখ বিএনপির কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সাড়ে আটটায় সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি স্পিকারের অনুমতি নিয়ে এ ভিডিও প্রদর্শন করেন।
তিনি বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি গত ২৮ তারিখ যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে!
কোন বাংলাদেশ চায় তারা? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে- প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।