বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আটক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার

2023-11-03T12:46:55+00:00
2023-11-03T12:46:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১২৭)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আমির খসরুর ছেলে জানায়, তার বাবার খোঁজে গুলশান ৮১ নম্বর রোড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছেন।

এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আমির খসরুকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে ২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। তবে সেদিন তিনি বাসায় ছিলেন না তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিনজনকে। সন্ধ্যা রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy