পুলিশ সদস্য হত্যার আসামি যুবদল নেতা আনসার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি যুবদল নেতা আনসার

2023-11-03T13:11:36+00:00
2023-11-03T13:11:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ সদস্য হত্যার আসামি যুবদল নেতা আনসার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১:১১ পিএম   (ভিজিট : ১৪২)
X

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি যুবদল নেতা আনসার উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় এ তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল হত্যা মামলার অন্যতম আসামি যুবদল নেতা আনসার উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।   

আ ন ম ইমরান খান বলেন, আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি। তাকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। আনসার উদ্দিন পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy