সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বর্তমান নির্বাচন কমিশন বাতিল, চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে

2023-11-03T14:22:14+00:00
2023-11-03T14:22:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ২:২২ পিএম   (ভিজিট : ১১৬)
X

বর্তমান নির্বাচন কমিশন বাতিল, চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে নেতা-কর্মীরা দলে দলে আসতে শুরু করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। তবে মূল কার্যক্রম শুরু জুমার নামজের পর।

জানা গেছে, সমাবেশে চলমান রাজনৈতিক সমসাময়িক বিষয় ও আগামী কর্মসূচি ঘোষণা করবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ২২ অক্টোবর পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে ২০ শর্ত বেধে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy