মেট্রোরেলের হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণকাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত এ লাইন

2023-11-04T16:02:27+00:00
2023-11-04T16:02:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলের হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণকাজ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৪:০২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত এ লাইন হবে ২০ কিলোমিটার।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীবাসীর দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। দুপুর আড়াইটায় এ অংশ উদ্বোধন করে মেট্রোরেলে চড়ে মতিঝিলে আসেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে ৩টার পর হেমায়েতপুর-ভাটারা অংশের নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান এমপি ও জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। এছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, শেখ হেলাল এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জাল হোসেন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন এ সিদ্দিকসহ সরকারের পদস্থ কর্মকর্তা ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এমআরটি লাইন-৫ (উত্তর রুট) হেমায়েতপুর থেকে আমিনবাজার, গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, বনানী ও গুলশান হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy