২৮ অক্টোবরের ‘কোয়ার্টার ফাইনাল’ জিতে গেছি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, ‘গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। সেই

2023-11-04T18:47:59+00:00
2023-11-04T18:47:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৮ অক্টোবরের ‘কোয়ার্টার ফাইনাল’ জিতে গেছি: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১১৬)
X

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবি, ‘গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। সেই খেলায় আমরা (আওয়ামী লীগ) জিতে গেছি।’

ভবিষ্যতে সেমিফাইনাল আর জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে বলেও জানান তিনি।

আজ শনিবার রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে ওবায়দুল কাদের এমন দাবি করেন। মেট্রোরেল-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের এ সময় বলেন, ২৮ তারিখের পর নাকি শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। কিন্তু তিনি তো এখানে বসে আছেন। নির্ধারিত সময়ে এমআরটি-৬ আগারগাঁও-মতিঝিল লাইনের উদ্বোধনও করেছেন।

বিএনপির বাড়াবাড়ি ও লাফালাফি কোথায় প্রশ্ন করে তিনি আরও বলেন, ‘হায় রে মির্জা ফখরুল (বিএনপির মহাসচিব), এখন টেলিভিশনও দেখবেন না। খালি দৌড়াচ্ছে। তাঁকে ওই দিন কেউ কেউ হরতাল ঘোষণার জন্য টেনে ধরেছিল। মাইকে প্রথমে অর্ধদিবস হরতালের ঘোষণা দিল। পরে আবার হাতমাইকে সারা দিন হরতাল বলে ঘোষণা দিল। এরপরেই দৌড়। পালাবার পথ নাকি আমরা (আওয়ামী লীগ) পাব না। এখন তাঁদের পালাবার পথ কোথায়?’

বিএনপি নেতা আমীর খসরু, গয়েশ্বর রায়সহ অন্যরা কোথায় প্রশ্ন করে সেতুমন্ত্রী আরও বলেন, এত সাহস, এত বীর পুরুষ। তাঁরা এখন কোথায়? শেখ হাসিনা তো আছেন। কিন্তু বিএনপির খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো কিছু না পেয়ে তারা এখন গুহার মধ্যে ঢুকেছে। গুহা থেকে প্রেস কনফারেন্স করে। কোথাকার এক পাগলকে বাইডেনের উপদেষ্টা বানিয়ে কথা বলায়। বিএনপির সবকিছু ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক দল, সন্ত্রাসী দল। সারা বিশ্ব যেখানে শেখ হাসিনাকে সম্মান করে, বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, সেখানে বিএনপি শেখ হাসিনাকে সম্মান করতেও জানে না। একটা ধন্যবাদও দিতে জানে না। তাদের এই মানসিকতা ছোট মনের।

জনসাধারণের মধ্যে শেখ হাসিনা ব্যাপক জনপ্রিয় দাবি করে তিনি বলেন, তিনি যদি একাও নির্বাচন করেন, তাহলেও ৭০-৭৫ ভাগ ভোট তিনিই পাবেন। এর জন্যই বিএনপির এত হিংসা, এত জ্বালা। এই বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ধ্বংস করবে। রক্তের বন্যা, লাশের পাহাড় বানিয়ে ফেলবে। তাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না। সতর্ক পাহারায় ফাইনাল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার বিজয়ী করতে হবে।

আওয়ামী লীগের জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের স্থানীয় সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ঢাকা-৮ আসনে বিএনপির মতো একটি সন্ত্রাসী, জঙ্গিবাদ দল কখনো বিজয়ী হতে পারবে না। নৌকাকে বিজয়ী করতে তাদের সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও ষড়যন্ত্র প্রতিহত করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy