প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৯:০১ পিএম (ভিজিট : ২৩১)

X
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে নিয়ে গেছেন বলে দাবি করেছেন তারা।
তবে প্রিন্সকে আটকের বিষয় এখনো নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে আটক করা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। পরের দিন তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ডে দেন ঢাকার একটি আদালত।
এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৯ অক্টোবর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।