বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৪ নভেম্বর) দিবাগত

2023-11-05T12:39:19+00:00
2023-11-05T12:39:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১১৭)
X

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিএনপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে আজ ভোরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির আরেক ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে, অপরদিকে সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীকে গ্রেফতারে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা।

আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির বন্ধ কার্যালয়ে ইসির চিঠি প্রেরণ আরেকটি তামাশা ছিল উল্লেখ করে রিজভী বলেন, আসলে সরকার নিজেদেরকে অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে। নির্বাচনের প্রাক্কালে বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের যেভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে তাতে এটি সুস্পষ্ট যে, আগামী নির্বাচন যেনতেন প্রকারে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা দখলে নিতে বদ্ধপরিকর অবৈধ শাসকগোষ্ঠী।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy