সারাদেশে ৫ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অবরোধের আগেই দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় অন্তত পাঁচটি বাসে আগুন এবং সকালে বগুড়ায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের

2023-11-05T12:41:25+00:00
2023-11-05T12:41:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারাদেশে ৫ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম   (ভিজিট : ১১৭)
X

অবরোধের আগেই দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় অন্তত পাঁচটি বাসে আগুন এবং সকালে বগুড়ায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের খবর এসেছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাতটা থেকে আজ রোববার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত এসব ঘটনা ঘটানো হয়েছে।

এর মধ্যে রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের কদমতলী ও সিদ্ধিরগঞ্জ এবং রাত পৌনে ১২টার দিকে ভোলার চরফ্যাশনে মোট তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়েও অগ্নি সংযোগ করা হয়েছে। এছাড়া, সকালে বগুড়ার তেলিপুকুরে ট্রাক, কাভার্ড ভ্যানসহ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পাশাপাশি রোববার সকাল ছয়টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় একটি বাসে অগ্নি সংযোগের খবর এসেছে।
সারাদেশে গণপরিবহনে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। রাত দুইটা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুর আওয়ামী লীগ কার্যালয়েও আগুন দেয়। সেই সঙ্গে রাত তিনটা ৫২ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয়া হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy