যারা আগুন লাগিয়েছে, তাদের অনেকের নাম পাওয়া গেছে: ডিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, যারা আগুন লাগিয়েছে, তাদের

2023-11-05T16:17:37+00:00
2023-11-05T16:24:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যারা আগুন লাগিয়েছে, তাদের অনেকের নাম পাওয়া গেছে: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:১৭ পিএম  আপডেট: ০৫.১১.২০২৩ ৪:২৪ পিএম  (ভিজিট : ১৪৮)
X

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, যারা আগুন লাগিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। তাদের অনেকের নাম পাওয়া গেছে। 

রোববার (৫ নভেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ডিবি প্রধান বলেন, ‌‘আমরা পরিষ্কার বলতে চাই, জনগণের জানমাল, সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। অনেকের নাম আমরা পেয়ে গেছি। তারা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব।’ 

আগুন দেওয়াকে গর্হিত কাজ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটি মানুষের শেষ সম্বল একটি বাস। যাত্রী পরিবহন করে তার সংসার চলে। তার একমাত্র অবলম্বনকে যদি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, তার লাইফটাই তো শেষ হয়ে যাবে।’ 

এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি, ২৮ তারিখের পর থেকে যারা হরতাল ডেকেছে, ২৮ তারিখ যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, আমাদের পুলিশ ভাইকে নৃশংসভাবে-নির্বিচারে হত্যা করেছে এবং ওই দিন বাসে যারা আগুন লাগিয়েছে—তারাই তো পরদিন হরতাল ডেকেছে। হরতালের মধ্যেও আগুন লাগানোর ঘটনা ঘটছে। অবরোধের মধ্যে আগুন লাগানোর ঘটনা ঘটছে।’ 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy