প্রথম দিন মতিঝিল স্টেশন ব্যবহার করেছে ১০ হাজারের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মতিঝিল স্টেশনে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে রোববার (৫ নভেম্বর)। সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে এ দিন মতিঝিল স্টেশন

2023-11-06T13:33:01+00:00
2023-11-06T13:33:01+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রথম দিন মতিঝিল স্টেশন ব্যবহার করেছে ১০ হাজারের বেশি মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১:৩৩ পিএম   (ভিজিট : ১১০)
X

মতিঝিল স্টেশনে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে রোববার (৫ নভেম্বর)। সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে এ দিন মতিঝিল স্টেশন ব্যবহার করে যাতায়াত করেছেন ১০ হাজারের বেশি মানুষ।

সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, সিস্টেমের তথ্য অনুযায়ী ১০ হাজারের বেশি মানুষ রোববার মতিঝিল স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে চড়েছেন। তবে কতজন মতিঝিল স্টেশনে নেমেছেন এবং উঠেছেন, সেই তথ্য আলাদা করে দেওয়া হয়নি।

গত শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন তিনি। এর ফলে ঢাকা সিটির মতো যানজটের শহরে ২০.১ কিলোমিটার পথ উড়াল সড়কে পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র ৩২ মিনিটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকবে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাবে।

এমআরটি লাইন ৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy