নাশকতাকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার

2023-11-06T14:40:59+00:00
2023-11-06T21:04:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাশকতাকারীদের ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:৪০ পিএম  আপডেট: ০৬.১১.২০২৩ ৯:০৪ পিএম  (ভিজিট : ১৫২)
X

চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরের আয়োজিত পেট্রল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ পুরস্কারের কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রল বোমা মারছে, সহিংসতা, নাশকতা করছে তাদের অনেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। নাশকতাকারীদের যারা ধরিয়ে দেবেন, তাদের পুরস্কার দেওয়া হবে।

এদিকে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে নাশকতার প্রস্তুতি নিয়েই গত ২৮ অক্টোবর মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।
 
প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং বাসে আগুন দেয়ার ঘটনায় দুজনকে গ্রেফতারের পর র‍্যাবের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে তারা।
 
খন্দকার আল মঈন বলেন, এলাকায় মামলা আছে, নাশকতা কিংবা ভাঙচুর করার অভিজ্ঞতা আছে এমন লোকদের খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছিল ২৮ অক্টোবরের সমাবেশে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy