জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে

2023-11-06T16:17:24+00:00
2023-11-06T16:17:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে আলহাজ্ব বরকত খানকে সভাপতি ও মো. কালু শেখকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে মো. ইব্রাহিমকে সভাপতি ও কাজী সেলিম সারোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
 
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 














সমাপনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতার নাম ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এছাড়া অবিলম্বে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার ব্যাপারেও অঙ্গিকার করেন তিনি। 

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সাংবাদিকদের জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রোধসহ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বাছাই করা হয়েছে। সাংগঠনিক ভাবে দক্ষ এ নেতৃবৃন্দ ঢাকা মহানগরে জাতীয় শ্রমিকলীগকে আরো গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy