আ. লীগ ক্ষমতায় না এলে বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বিভিন্ন ধরনের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের

2023-11-06T20:15:14+00:00
2023-11-06T20:15:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ. লীগ ক্ষমতায় না এলে বিভিন্ন ভাতা বন্ধ হয়ে যেতে পারে: আমু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৬৪)
X

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বিভিন্ন ধরনের ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন আমু এমপি।  

তিনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে এসব ভাতা-সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রয়োজনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

সোমবার (৬ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সরকারের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল আলম ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের সব ওয়ার্ডের নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy