কাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার একটি কনফারেন্সে যোগ দিতে চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধিদল।

2023-11-07T20:17:00+00:00
2023-11-07T20:17:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাল চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৬০)
X

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার একটি কনফারেন্সে যোগ দিতে চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধিদল। আগামীকাল বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিকেল ৩টায় চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পাঁচ দিনের সফর শেষে আগামী ১৪ নভেম্বর আওয়ামী লীগের প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে বলে জানা গেছে। সফরকারী দলের অন্য তিন সদস্য হলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, শুধু কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশ্যেই এই সফর। চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেটি সৌজন্যমূলক। এমন বৈঠক হওয়া স্বাভাবিক। তবে কোনো ইস্যু ঠিক করা নেই।

এর আগে গত ২২ মে ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যায়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy