বিএনপির অবরোধে রাজধানীতে গণপরিবহনের চাপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন চলছে। তৃতীয় দফার এই অবরোধে সড়কে দূরপাল্লার গাড়ি

2023-11-08T13:12:35+00:00
2023-11-08T13:18:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির অবরোধে রাজধানীতে গণপরিবহনের চাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১:১২ পিএম  আপডেট: ০৮.১১.২০২৩ ১:১৮ পিএম  (ভিজিট : ১১৭)
X

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন চলছে। তৃতীয় দফার এই অবরোধে সড়কে দূরপাল্লার গাড়ি তুলনামূলক কম চললেও রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের চাপ রয়েছে। ফলে লোকজন অনেকটা স্বাচ্ছন্দ্যেই নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। আর ঘোষণার অংশ হিসেবে অবরোধ চললেও সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে দেখা যায়নি অবরোধের ডাক দেওয়া বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে।

বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান ও মহাখালী এলাকা ঘুরে অবরোধের এই চিত্র দেখা গেছে।






অফিসগামী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে যানবাহন থাকায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে তারা যাতায়াত করতে পারছেন। এমনকি সড়কে কোথাও অবরোধের প্রভাব দেখেননি।

রাজধানীর গুলশানে অফিসগামী এক যাত্রী বলেন, বনশ্রী থেকে গুলশান আসার পথে কোনো অবরোধকারীকে দেখতে পাইনি। যে কারণে পথে আমাদের বাস কোনো বাধারও সম্মুখীন হয়নি। এরকম অবরোধ থাকলে আমাদের কোনো সমস্যা নেই।

মহাখালী বাস টার্মিনাল এলাকায় এনা পরিবহনের এক বাস চালক বলেন, অন্যান্য দিনের মতো আমরা আজও বাস চালাচ্ছি। এর আগেও দুইটা অবরোধে বাস চালিয়েছি, কোনোদিন কোনো সড়কে অবরোধ বা বাধা পাইনি। তবে অবরোধ নিয়ে যাত্রীদের মনে একটা আতঙ্ক আছে, যে কারণে কাউন্টারগুলোতে যাত্রী সংখ্যা কম। আর যাত্রী কম থাকার কারণে দূরপাল্লার বাসও কম চলছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy