গুলশান-বনানী নয়, আমাদের দিকেও একটু তাকাবেন: মেয়র আতিককে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আপনার বিরাট এলাকায় আমরা

2023-11-08T13:50:21+00:00
2023-11-08T13:50:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশান-বনানী নয়, আমাদের দিকেও একটু তাকাবেন: মেয়র আতিককে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১:৫০ পিএম   (ভিজিট : ১২৮)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আপনার বিরাট এলাকায় আমরা থাকি, আমাদের দিকেও একটু তাকাবেন। শুধু গুলশান-বনানীর দিকে তাকাবেন না। আমার এলাকার টিএনটি মাঠে বাস ট্রাক পার্কিংয়ের সুব্যবস্থা করে দেবেন।

বুধবার (৮ নভেম্বর) ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ এর পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএনসিসি মেয়র সবসময় চিন্তা করেন ঢাকা উত্তরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি এই এলাকাকে সুন্দর করেছেন, আধুনিক করেছেন।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। আমরা প্রায় ৮০ শতাংশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। কোথা থেকে কোথায় দেশকে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু দেখলাম, নদীর নিচে টানেল করলাম। যা বলেন তার সব করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, ২০২১-২২ এ আমরা মধ্যম আয়ের দেশে চলে এসেছি। একের পর এক স্মার্ট আইডিয়া দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর আমরা সেই আইডিয়াগুলো পালন করার চেষ্টা করেছি।

বিএনপি আবার নতুনভাবে জঙ্গিবাদ শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপিকে অনেকে বিরোধী দল বলে, বিএনপি আমাদের বিরোধী দল না। আমাদের বিরোধী দল হলো জাতীয় পার্টি। বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। বিএনপি আবার নতুন ভাবে জঙ্গীবাদ শুরু করেছে, দেশে নৈরাজ্য শুরু করেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy