কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহবান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য এবং সীমা লঙ্ঘন না করার জন্য কূটনীতিকদের

2023-11-08T16:48:54+00:00
2023-11-08T16:48:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহবান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৭৯)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য এবং সীমা লঙ্ঘন না করার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
 
নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানের দৌড়ঝাঁপ বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের শুধু কালচারাল স্পেস দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।
 
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা। তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোনো তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy