তৃণমূল বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: শমসের মুবিন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেছেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৩০০ সংসদীয় আসনে প্রার্থী

2023-11-08T17:29:04+00:00
2023-11-08T17:29:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৃণমূল বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: শমসের মুবিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম   (ভিজিট : ২০০)
X

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বলেছেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৩০০ সংসদীয় আসনে প্রার্থী দিতে পারব।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপিতে যোগদান ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

শমসের মুবিন চৌধুরী বলেন, আমরা জ্বালাও-পোড়াও, আগুনসন্ত্রাসে বিশ্বাসী নই। আগুনসন্ত্রাস করে কোনো সমাধান আসে না। একই সঙ্গে আমরা লগি-বৈঠার তাণ্ডবও চাই না।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েক ডজন সাবেক নেতা তৃণমূল বিএনপিতে যোগদান করেন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির আহমেদ তৃণমূল বিএনপিতে যোগদান করেন।

বিএনপির চলমান অবরোধ কর্মসূচি প্রসঙ্গ টেনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি একসময় বিএনপির রাজনীতি করেছি। সবাই জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত নয়। এজন্য সবাইকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক হবে না। যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তৃণমূল বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল বিএনপির রাজনীতি এমন হবে- কেন্দ্র যাবে তৃণমূলের কাছে। জনগণের কল্যাণই হবে আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমানসহ তৃণমূল বিএনপিতে সদ্য যোগদান করা নেতারা বক্তব্য রাখেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy