রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দুই দিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৯

2023-11-09T17:19:28+00:00
2023-11-09T17:19:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ২৮৭)
X

দুই দিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

এটি বিএনপিসহ বিরোধী দলসমূহের চতুর্থ দফার অবরোধ কর্মসূচি। এ ছাড়া আগামীকাল মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবে দলটি।

চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হবে।






এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

হরতালের পর বিএনপি ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরো ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy