অবরোধের ১৩ দিনে রাজধানীতে ৬৪ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে

2023-11-10T19:01:08+00:00
2023-11-10T19:01:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবরোধের ১৩ দিনে রাজধানীতে ৬৪ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৭:০১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৩ দিনে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৬৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি। 

শুক্রবার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার মহিদ উদ্দিন।








এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ তিনি বলেন, আগুন দেওয়ার সময় জনগণ ও পুলিশের হাতে আটক হয়েছে ১২ জন। এদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা নিচে থেকে অগ্নিসংযোগ করেছে। 

আটকের সময় তাদের থেকে পেট্রল, গান পাউডার, দেশলাই, তুলা, পুরানো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy