বিএনপির হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখান করেছে: কৃষিমন্ত্রী

ময়মনসিংহ ব্যুরো

রাজনীতি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ হরতাল

2023-11-10T19:31:14+00:00
2023-11-10T19:31:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখান করেছে: কৃষিমন্ত্রী
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৭:৩১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি জামায়াতের ডাকা অবরোধ হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ হরতাল অবরোধের নামে জ্বালাও, পোড়াও আর  মানুষ হত্যা সহ্য করবে না। নির্যাতন আর লুটপাট ছাড়া তারা এ জাতিকে আর কিছুই দিতে পারেনি। তাদের কাজই হল মানুষকে কষ্ট দেওয়া। এ কারনেই বাংলার মানুষ বিএনপি জামায়াতকে আর চায় না। 

শুক্রবার বিকেলে মুক্তাগাছার শেখ রাসেল মিনি স্টিডিয়াম মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার প্রতিবাদে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ধর্ধণ নির্যাতনের কথা উল্লেখ্য করে কৃষি মন্ত্রী বলেন, মহিমা, পূর্ণিমাদের ওপর তারেক জিয়ার যুবদল আর ছাত্রদলের নির্যাতনের কথা মানুষ এখনো ভুলে যায়নি। উল্লাপাড়ার সেই পূর্ণিমার কথা উল্লেখ করে তিনি বলেন, সে ছিল একজন নাপিতের মেয়ে। ওই মেয়ে ছিল পরীক্ষার্থী। এরপরও ওই মেয়ে তারেক বাহিনীর হাত থেতে রক্ষা পায়নি। এ রকম অসংখ্য নারী বিএনপি জামায়াত জোট আমলে নির্যাতনের শিকার হয়েছে। এসব কাহিনী বর্ণনা করলে শরীর শিহরিত হয়ে উঠবে। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কেএম খালিদ এমপির সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোতেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, সিদ্দিকুজ্জামান সিদ্দিক, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি, মৃর্শিদা আক্তার কাকলী, ইশরাত জাহান তনু প্রমূখ। 






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy