২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

রাজনীতি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তারা আন্দোলনের

2023-11-10T20:22:08+00:00
2023-11-10T20:22:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে: কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৮:২২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ২৮ অক্টোবরের পর বিএনপি হেরে গেছে। তারা আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়েছে। পুলিশ পিটিয়ে মেরেছে। তাদের পেছনে সাধারণ মানুষ নেই। 

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশে আজকে স্বাধীনতা নেই। নির্বাচনে কোনো দল আসুক না আসুক সেটা বিষয় নয়, সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আমাদের দেশে সে অবস্থা নেই। 

তিনি বলেন, লন্ডনে থাকে তারেক। যে সন্তান দেশে এসে মায়ের সেবা করতে পারে না, সে কীভাবে দেশের সাধারণ মানুষের সেবা করবে।

কাদের সিদ্দিকী বলেন, এমন দেশ চাই না। এমন দেশের জন্য আমি যুদ্ধ করেনি। যে দেশে মা-বোনের ইজ্জত রক্ষা হয় না। যে দেশে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়। আমি এখনও বেঁচে আছি। এমন দেশ দেখতে চাই যে দেশে সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার করা হয় না।

একই অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কালিহাতী থেকে চলে গেছিলাম ২০১৮ সালে। তখন যে অপমান হয়েছিলাম সেই অপমান অন্য কেউ করার সাহস পেত না। জিয়াউর রহমানের ছাত্রদল, একাত্তরের রাজাকাররাও আমাকে অপমান করতে সাহস পেত না যে অপমান এই কালিহাতীতে হয়েছি। এবার এসেছি সেই অপমানকে জয় করে জবাব দিতে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy