নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা

বান্দরবান প্রতিনিধি

রাজনীতি

বান্দরবান সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিংয়ের জন্য ভোট চাইলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পরিবহন

2023-11-10T20:34:20+00:00
2023-11-10T20:34:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২২৭)
X

বান্দরবান সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিংয়ের জন্য ভোট চাইলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা আবদুল কুদ্দুস। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

আজ শুক্রবার বিকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে ভোট প্রার্থনার এ ঘটনা ঘটে। 

এ সময় মঞ্চে গত ৬ বার এই আসনে টানা নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত ছিলেন।

কয়েকটি সরকারি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে এই আয়োজন করা হয়। বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল কুদ্দুস এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাইকের সামনে দাঁড়িয়ে আবদুল কুদ্দুস বলেন, আমি কয়েক যুগ ধরে বিএনপি করছি। এখনো বিএনপিতেই আছি। কিন্তু আমি মনে করি, আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর মন্ত্রী না হলে এই এলাকা কখনো উন্নত হতো না।

বিএনপি নেতা বলেন, ‘আমাদের দলে যোগ্য প্রার্থী হয়তো আছেন। কিন্তু মন্ত্রী হওয়ার মত যোগ্যতা তাদের আছে বলে আমি মনে করি না।’

আবদুল কুদ্দুস বলেন, ‘আমার দুই ছেলে সুয়ালক ইউনিয়নের ভোটার। নির্বাচনের সময় আমি তাদের বীর বাহাদুরের পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দেব।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy