কক্সবাজারের মতো রেলস্টেশন ইউরোপেও কম আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত

2023-11-11T17:52:30+00:00
2023-11-11T17:52:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের মতো রেলস্টেশন ইউরোপেও কম আছে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৫:৫২ পিএম   (ভিজিট : ১২৩)
X

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজার রেলস্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে।

আজ শনিবার প্রধানমন্ত্রী এই নতুন ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেলস্টেশন উদ্বোধন শেষে তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ সেই ওয়াদা পূর্ণ হলো। কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো।

কক্সবাজারে এমন একটি ‘আইকনিক’ রেলস্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এত সুন্দর রেলস্টেশন খুব কম আছে।’

‘সুতরাং এটি কক্সবাজারসহ সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই’, বলেন তথ্যমন্ত্রী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy