আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১১ নভেম্বর) বিকেল

2023-11-11T19:57:15+00:00
2023-11-11T19:57:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩০৪)
X

আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে আনন্দ র‍্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ধানমন্ডি ৩২ এ গিয়ে শেষ হয়। উন্নয়ন শোভাযাত্রার শুরুতে নেতা-কর্মীদের শপথ পাঠ করান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রধান ফটকের সামনে ট্রাকে বানানো অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
উন্নয়ন শোভাযাত্রায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

উন্নয়ন শোভাযাত্রায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ








যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও জাহাঙ্গীর কবির নানক। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
তারেক আহমেদ অনিকের নেতৃত্বে আনন্দর‍্যালিতে অংশ নেয় ৩৮ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা

তারেক আহমেদ অনিকের নেতৃত্বে আনন্দর‍্যালিতে অংশ নেয় ৩৮ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা












এর আগে, বেলা দেড়টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা হেঁটে, ট্রাকে করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হতে শুরু করেন। মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এর আগে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আনন্দর‍্যালির একাংশ

আনন্দর‍্যালির একাংশ












এর আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এতে নেতৃত্ব দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
 ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা









সকাল পৌনে ১০টায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের নিহত সকল শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতারা। এসময় বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy