মিরপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা।রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে মিরপুর-১৩ নম্বরের

2023-11-12T12:39:38+00:00
2023-11-12T12:39:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা।
রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শ’ শ্রমিক। এরপর তারা মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেন।

বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধের ফলে প্রধান সড়কসহ আশপাশের সড়কে যানজট দেখা দেয়।

জানা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশির ভাগ মিরপুর-১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তারা তা মানেন না।

এদিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।

কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, ‘সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। সকাল নয়টার পর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে উপস্থিত হয়েছি।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy