পুলিশ হত্যা মামলায় যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করা

2023-11-12T12:53:23+00:00
2023-11-12T12:53:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশ হত্যা মামলায় যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ৯৮)
X

২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গতকাল রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৭।

এদিকে গতকাল পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। চাপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে র‍্যাব-৫ এর একটি দল তাকে গ্রেফতার করে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy