৭২ বছরের মধ্যে কয়লার সবচেয়ে বড় চালান এলো মোংলা বন্দরে

খুলনা প্রতিনিধি

জাতীয়

প্রথমবারের মতো কয়লার বড় চালান মোংলা বন্দরে ভিড়েছে লাইব্রেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা’ জাহাজ। গত রোববার বন্দরের ফেয়ারওয়েতে

2023-11-12T13:03:09+00:00
2023-11-12T13:03:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৭২ বছরের মধ্যে কয়লার সবচেয়ে বড় চালান এলো মোংলা বন্দরে
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১:০৩ পিএম   (ভিজিট : ১৬১)
X

প্রথমবারের মতো কয়লার বড় চালান মোংলা বন্দরে ভিড়েছে লাইব্রেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা’ জাহাজ। গত রোববার বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে। বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে এত বড় চালানের কয়লা নিয়ে এর আগে কোনো জাহাজ ভেড়েনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জামান বলেন, বন্দরের আউটবারে (বহিনোঙ্গর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে ৬০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা আসে। ফেয়ারওয়েতে নোঙ্গর করা ওই জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা খালাস করা হয়। এরপর বাকি ২৯ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙ্গর করে। দুই একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজ।

উপ সচিব মো. মাকরুজ্জামান আরও বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদী শাসনের ফলে গভীর ড্রাফটের যেকোনো জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এছাড়া যেকোনো পণ্য খালাস ও হ্যাণ্ডেলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন। 

মোংলা বন্দরে প্রথমবার বড় কয়লার চালান নিয়ে আসা ‘এম ভি মানা’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইন্সের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এই জ্বালানি কয়লা ছোট লাইটার জাহাজের মাধ্যমে খালাস করে খুলনার রুপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy