সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর আহবান

নরসিংদী প্রতিনিধি

জাতীয়

সাহসের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে সব বাধা মোকাবিলা

2023-11-12T17:27:18+00:00
2023-11-12T18:46:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর আহবান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৫:২৭ পিএম  আপডেট: ১২.১১.২০২৩ ৬:৪৬ পিএম  (ভিজিট : ১৮৯)
X

সাহসের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে সব বাধা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। প্রাকৃতিক দুর্যোগের মতো অগ্নিসন্ত্রাস বা মানবসৃষ্ট সব দুর্যোগ অতিক্রম করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশবাসীকে সাহসের সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নরসিংদীতে নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা (জিপিইউএফএফ) উদ্বোধনের পর অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম এবং বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিভিত্তিক ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল। গাইবান্ধার মহিমাগঞ্জ এবং টাঙ্গাইলের ঘাটাইলসহ বিভিন্ন অঞ্চলে সার চাওয়ার কারণে কৃষকদের গুলি করে হত্যা করা হয়। তখনই কথা দিয়েছিলাম কৃষকদের সারের জন্য ছুটতে হবে না। সার কৃষকের ঘরে পৌঁছে যাবে। এজন্য ২০০৯ সালে সরকারে আসার পর যত কষ্টই হোক সারের কোনো ঘাটতি হতে দিইনি।

চাপাইনবাবগঞ্জের কানসার্টে বিদ্যুতের দাবিতে আন্দোলনরতদের ওপর গুলি চালিয়ে ২০ জনকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তার সরকার ক্ষমতায় আসার পর সেখানে বেসরকারি খাতে একটি এবং সরকারিভাবেও একটি বিদ্যুৎকেন্দ্র করে দিয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy