অচল বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, শুধু ঢাকার শহর নয়, নাশকতাকারীরা

2023-11-12T19:24:21+00:00
2023-11-12T19:24:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অচল বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে: ডিবিপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, শুধু ঢাকার শহর নয়, নাশকতাকারীরা দেশের যেই প্রান্তে থাকুক না কেন তাদের গ্রেফতার করবো। অনেকের নাম আমরা পেয়েছি। অনেককে গ্রেফতার করেছি।

তিনি বলেন, অবরোধের নামে যারা আগের দিন নাশকতা চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিচ্ছিন্নভাবে অচল বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা দেশের যেই প্রান্তে থাকুক না কেন অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অবরোধে সাধারণ মামলার বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, বিভিন্ন থানায় যেসব মামলা হয় সেগুলো আমাদের দৈনন্দিন কাজ। সেই মামলাগুলোর তদন্ত করছি এবং যেগুলো অভিযান করা দরকার তা করছি।

পুলিশের নানান তৎপরতার পরও একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে গোয়েন্দা দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে। হুন্ডা, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদের গ্রেফতার করছি। বিচ্ছিন্ন কয়েকটা জায়গায়... অবরোধ আজকে, তারা গতকাল সন্ধ্যায় অচল, নষ্ট বাসে আগুন ধরিয়ে দিচ্ছে। এ নাশকতাকারীরা ফৌজদারি অপরাধ করছে। তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশঙ্কা ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। আমরা দৈনন্দিন কাজ করছি। নাশকতার পরিকল্পনা যারা করছেন তাদের গ্রেফতার করছি। তফসিল কেন্দ্র করে যারা এ ধরনের অপরাধ করবে তাদের গ্রেফতার করবো। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা কাজ করবো এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy